95
নীলফামারীতে মাদকের তিনটি মামলার চার্জশিটভুক্ত আসামি সুজনের মুক্তির দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে সুজনের সমর্থকেরা নীলফামারী এসপি কার্যালয় ঘেরাও করেন। এর আগে শুক্রবার ডিমলা উপজেলা থেকে সুজনকে আটক করে নীলফামারী জেলা পুলিশের একটি বিশেষ দল।
সুজনের মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে অবস্থান নিলে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। তবে আটক ব্যক্তিদের সংখ্যা, পরিচয় ও এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।